ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের পাশে লাখেরও বেশি মানুষ

আকাশ আইসিটি ডেস্ক :  

প্রথমবারের মত বিকাশ অ্যাপে চালু হওয়া ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের জন্য অনুদান দিয়েছে এক লাখেরও বেশি বিকাশ গ্রাহক। ঘরবন্দি এই সময়ে খেলার বিনোদনের পাশাপাশি মানবহিতৈষী সংগঠন বিদ্যানন্দের মহৎ উদ্যোগে পাশে থাকতে গেমটি ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

বার্ড গেমটি খেলে সেরা ১০ জন গ্রাহক পাবেন ১০টি আইফোন। ২১ জুলাই ২০২০ দুপুর ১২ টা থেকে ৩১ জুলাই ২০২০ রাত ১১.৫৯ পর্যন্ত ‘বার্ড গেম’ গেম খেলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ১০ জনকে আইফোন এসই হস্তান্তর করা হবে। আজ ২৭ জুলাই ২০২০ সকাল পর্যন্ত শীর্ষস্থানে থাকা গ্রাহকের সংগৃহীত পয়েন্ট ১৪ লাখ। আগামী পাঁচদিনে প্রতিযোগিতা আরো বেশি জমে উঠবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

বিকাশ লোগোর ‘পাখিটা’কে ট্যাপ করে বিপদ এড়িয়ে পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যাওয়ার এই মজার খেলায় প্রথম পর্যায়ে গ্রাহকের জন্য ১০টি ‘ফ্রি লাইফ’ থাকবে। খেলায় পর্যায়ক্রমে লাইফ হারালে আবার শুভেচ্ছা মূল্য এক টাকায় নতুন ১০টি লাইফ কিনতে পারছেন গ্রাহক। একবার লাইফ কেনার পরে আবার লাইফ কিনতে দুই মিনিটের একটা সর্বনিম্ন বিরতি প্রয়োজন হচ্ছে।

বিকাশ অ্যাপের মূল মেনুর ‘মোর’ অপশন থেকে অথবা ব্যানার থেকে ক্লিক করেই গেম আইকন পাচ্ছেন গ্রাহক। ট্যাপ করে পরের ধাপে গিয়েই গেম খেলা শুরু করতে পারছেন।

একজন গ্রাহক উল্লিখিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবার গেম খেলার সুযোগ পাচ্ছেন। একবার খেলার পর যে পয়েন্ট সংগৃহীত হবে তা জমা থাকছে। ক্যাম্পেইন শেষে সবমিলিয়ে পয়েন্ট হিসাব করা হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দশজনের পয়েন্ট এবং নিজের অবস্থান অ্যাপেই দেখতে পাবেন গ্রাহক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার: রামিসা মৃত্যুর ঘটনা ও নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের পাশে লাখেরও বেশি মানুষ

আপডেট সময় ১০:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০