ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলে বিশাল মৌচাকের মতো ভূদৃশ্যের সন্ধান পেল নাসার কিউরিওসিটি রোভার

আকাশ নিউজ ডেস্ক:

লাল গ্রহ মঙ্গলের বুকে এবার এক বিস্ময়কর ভূদৃশ্যের খোঁজ পেয়েছে নাসার কিউরিওসিটি রোভার। রোভারের ক্যামেরায় ধরা পড়েছে দিগন্তবিস্তৃত এক প্রান্তর, যা দেখতে হুবহু মৌচাকের মতো! এর আগে এমন জ্যামিতিক আকৃতির দেখা মিললেও, এত বিশাল এলাকাজুড়ে ফাটলের এমন দৃশ্য আগে কখনো চোখে পড়েনি বিজ্ঞানীদের।

নাসা জানিয়েছে, সম্প্রতি ‘ভালে গ্র্যান্ডে’ নামের একটি উপত্যকায় ওঠার সময় রোভারটি এই ছবি পাঠায়। ছবিগুলোতে ১.৫ থেকে ৩ ইঞ্চি (৪-৮ সেন্টিমিটার) চওড়া বহুভুজ বা পলিগোনাল ফাটল দেখা গেছে। গত ১৯ ও ২০ জুন (মিশনের ৪,৯৩০ ও ৪,৯৩১তম মঙ্গল-দিবস) ধারণ করা ৩৬০ ডিগ্রি প্যানোরামা ছবিতে দেখা যায়, চারদিকে ফাটলগুলো ছড়িয়ে আছে। এমনকি বালুর স্তূপে ঢাকা ২০ ফুট উঁচু ‘মিরাফ্লোরেস’ নামের একটি সংলগ্ন পাহাড়ের গা বেয়েও এই নকশা উঠে গেছে।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির প্রজেক্ট বিজ্ঞানী অশ্বিন ভাসাভাদা জানান, কিউরিওসিটির পাঠানো চমকপ্রদ ভূদৃশ্যগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি নজরকাড়া। বিজ্ঞানীরা এই ফাটলগুলোর আকার ও রাসায়নিক গঠন সতর্কতার সঙ্গে পরিমাপ করছেন, যাতে এগুলো সৃষ্টির রহস্য জানা যায়।

নাসার মতে, আগের মিশনগুলোতে দেখা কিছু বহুভুজ ফাটল মূলত কাদামাটি শুকিয়ে তৈরি হয়েছিল। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মৌচাক আকৃতি তৈরির পেছনে গরম-ঠান্ডা তাপমাত্রার চক্র বা মাটির নিচে পলি চাপা পড়ার পর সৃষ্ট পানির সংকোচনের মতো একাধিক কারণ থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলে বিশাল মৌচাকের মতো ভূদৃশ্যের সন্ধান পেল নাসার কিউরিওসিটি রোভার

আপডেট সময় ১০:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬