ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বিশ্বখ্যাত ব্র্যান্ড আনল এসিআই

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে এসিআই রিনিউয়েবল এনার্জি প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটি জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড—ইকোফ্লো, গুডউই এবং আইকো-এর বিভিন্ন সমাধান সবার সামনে তুলে ধরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রদর্শনীতে এসিআই রিনিউয়েবল এনার্জি তাদের পূর্ণাঙ্গ নবায়নযোগ্য জ্বালানি পোর্টফোলিও উপস্থাপন করে। এর মধ্যে ছিল বহনযোগ্য পাওয়ার স্টেশন, গৃহস্থালি ব্যাকআপ সিস্টেম এবং আবাসিক ও শিল্পকারখানার উপযোগী উন্নত এনার্জি সলিউশন। একই সঙ্গে উচ্চ দক্ষতা সম্পন্ন সোলার মডিউল ও আধুনিক ইনভার্টার প্রযুক্তি সম্পর্কেও দর্শকদের ধারণা দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের পরিবর্তনশীল বিদ্যুৎ খাতে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

প্রদর্শিত ব্র্যান্ডগুলোর প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় পোর্টেবল পাওয়ার স্টেশন ব্র্যান্ড ইকোফ্লো প্রচলিত আইপিএসের একটি স্মার্ট ও আধুনিক বিকল্প হিসেবে পরিচিত। অন্যদিকে, ব্লুমবার্গ এনইএফ টায়ার-১ ইনভার্টার ও ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান গুডউই শিল্প ও বাণিজ্যিক খাতের জন্য নির্ভরযোগ্য সমাধান সরবরাহ করে থাকে। এছাড়া সোলার প্যানেল ব্র্যান্ড আইকো তাদের এন-টাইপ এবিসি সৌরবিদ্যুৎ প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

তিন দিনব্যাপী এই আয়োজনে খাতসংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, গ্রাহক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দর্শনার্থীরা সরাসরি এই ব্র্যান্ডগুলোর প্রযুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন এবং নিজস্ব প্রয়োজন অনুযায়ী টেকসই জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ করেন।

এসিআই রিনিউয়েবল এনার্জির বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের রূপান্তরে অর্থবহ অবদান রাখাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জ্বালানির ভবিষ্যৎ অধিকতর স্মার্ট, দক্ষ এবং টেকসই প্রযুক্তির ওপর নির্ভরশীল। তাই বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে এনে গ্রাহকদের কাছে বিশ্বমানের সেবা এবং নির্ভরযোগ্য নবায়নযোগ্য জ্বালানি সমাধান পৌঁছে দিতে তারা নিরলস কাজ করছেন।

প্রকৌশলগত উদ্ভাবন এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের সমন্বয় ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ টেকসই করা কঠিন বলে মনে করে এসিআই রিনিউয়েবল এনার্জি। উন্নত প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে বিদ্যুৎ খাতের এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বিশ্বখ্যাত ব্র্যান্ড আনল এসিআই

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বিশ্বখ্যাত ব্র্যান্ড আনল এসিআই

আপডেট সময় ০৪:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬