ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকমের অনুমোদিত সরবরাহকারী হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যার। এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি সরাসরি বৈশ্বিক ক্রেতাদের কাছে জুতা বিক্রির সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এতে স্টেপ ফুটওয়্যারের আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর নতুন পথ উন্মোচিত হলো।

এই পুরো প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশে আলিবাবাডটকমের পার্টনার হিসেবে কাজ করছে ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। গত রোববার ঢাকার উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক আয়মান জামান ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক যুগ ধরে দেশীয় বাজারে নারী, পুরুষ ও শিশুদের জুতা বাজারজাত করে আসা স্টেপ ফুটওয়্যার এখন বিশ্ববাজারের পাইকারি ক্রেতা ও আমদানিকারকদের সাথে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কাজ করবে।

নতুন এই সম্ভাবনা নিয়ে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ডকে পৌঁছে দেওয়ার এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। আলিবাবাডটকমের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা ও ব্যবসার প্রসার আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকট দূর করতে বড় প্রকল্প পদ্মা ব্যারাজ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

আপডেট সময় ০৭:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬