ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

ইরানের সঙ্গে চরম সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’। ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ও সক্ষমতা বহুগুণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, রণতরীটি বর্তমানে ঘণ্টায় প্রায় ২৪ থেকে ৩১ নট গতিতে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।

নৌবহরের অবস্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ চীন সাগরে রণতরীটির অবস্থান চিহ্নিত করা হয়েছিল। সেখান থেকে আরব সাগরে পৌঁছাতে জাহাজটির আরও কয়েক দিন সময় লাগতে পারে। তবে এটি বর্তমানে সিঙ্গাপুরের ঠিক কতটা নিকটে রয়েছে কিংবা ঠিক কোন সময়ে আরব সাগরে নোঙর করবে, সে বিষয়ে স্বাধীন কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে নিজের দীর্ঘ যাত্রা শুরু করে ইউএসএস থিওডর রুজভেল্ট। বিশাল এই যুদ্ধজাহাজটি মূলত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-৯-এর নেতৃত্বের দায়িত্বে রয়েছে। রণতরীটির সঙ্গে যুক্ত রয়েছে একাধিক অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বিপুলসংখ্যক যুদ্ধবিমান এবং নানা ধরনের সামরিক উড়োজাহাজ। মধ্যপ্রাচ্যের অভিমুখে রওনা হওয়ার আগে জাহাজটি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড ২৭’-এ অংশ নিয়েছিল।

মার্কিন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি জোরদার করতেই মূলত থিওডর রুজভেল্টকে সেখানে মোতায়েন করা হচ্ছে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, এই বিমানবাহী রণতরীটি নির্দিষ্ট এলাকায় পৌঁছে গেলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াবে। পেন্টাগন এখনো বিস্তারিত মিশন না জানালেও ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটন তাদের সামরিক প্রস্তুতি সুসংহত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

আপডেট সময় ১১:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬