ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, আসন্ন এই নির্বাচনে মোট ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। পঞ্চম ধাপে সচেতনভাবেই ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি করার কথা বলা হলেও, সার্বিক সময়সূচি নিয়ে কমিশনার জানান, নির্দিষ্ট তারিখ থেকে ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। এছাড়া কোন ইউনিয়নে কবে ভোট হবে, সেই বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি, ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬