টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরিটি হাঁকিয়ে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন লিটন দাস। শুক্রবার দিনের শেষে ৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকলেও, আজ মাঠে নেমেই সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। মাত্র ২০ মিনিটের ব্যবধানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এই ব্যাটার। মার্কো ইয়ানসেনের বল স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন লিটন। সে রানটুকু পেতে তার সময় লাগল মোটে ২০ মিনিট। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে এক ছক্কা হাঁকিয়েছেন স্কয়ার লেগ দিয়ে। সেটা গিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই টেস্টের অষ্টম সেঞ্চুরিটার দেখা পেয়ে যান তিনি।
আজকের দিনটি লিটনের জন্য অন্যরকম আবেগের, কারণ এটি তার কন্যা আনায়রার জন্মদিন। এমন বিশেষ দিনে সেঞ্চুরিটি উপহার হিসেবে উৎসর্গ করেছেন তিনি। শতক পূর্ণ করার পরপরই পকেট থেকে একটি চিরকুট বের করে দর্শকদের দেখান লিটন, যেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যে দিনটা আবার লিটনের কাছে বিশেষ কিছু। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজ বের করে আনেন।
দিনের শুরুতে ফেসবুক পোস্টের মাধ্যমেও কন্যার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন লিটন। তিনি লিখেছিলেন, মেয়ের বিশেষ দিনে পাশে থাকতে না পারলেও দূর থেকেই তার ভালোবাসা ও আশীর্বাদ সব সময় কন্যার সাথে রয়েছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার কামনার পাশাপাশি নিজের ভালোবাসার কথাটাও স্মরণ করিয়ে দেন তিনি। এর আগে দিনের শুরুটা তিনি করেছিলেন কন্যাকে ফেসবুকে উইশ করে।
আকাশ নিউজ ডেস্ক 
























