রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবার ১৭ নভেম্বর মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছেন। এর আগে ১৬ নভেম্বর সোমবার সকালে এ বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এ বেঞ্চে রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানি শুরু হয়। মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং তাতে অপরাধের প্রতিটি দিক স্পষ্টভাবে ফুটে উঠেছে। পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত তাকে সঠিকভাবেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন বলে রাষ্ট্রপক্ষ অভিমত দেয়। ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই অপরাধের সঙ্গে জড়িত।
সহ-আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে, স্বপ্না পুরো অপরাধ সম্পর্কে অবগত ছিলেন এবং তার স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন।
সোহেল ও স্বপ্নার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছাড়া এই নৃশংস ঘটনা ঘটানো সম্ভব ছিল না বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষ তাদের উভয়ের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায়। তবে আসামি পক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান যুক্তি উপস্থাপন করে দাবি করেন, এই ঘটনায় স্বপ্না খাতুনের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে খালাস প্রদান করা উচিত। সোহেল-স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এই নৃসংশ অপরাধ ঘটানোর কোনো সুযোগ থাকতো না।
উল্লেখ্য যে, গত ১৯ মে পল্লবীতে প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল, স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে বেরিয়ে আসে, সোহেল শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে এবং পরে আলামত নষ্টের চেষ্টা চালায়।
তদন্ত শেষে গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান ও অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। চার্জশিট দাখিলের কয়েক ঘণ্টা পরই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম মাত্র ১৯ দিনে শেষ হওয়ার পর গত ৭ জুন আদালত সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























