ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’

যুক্তরাষ্ট্রে ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ‘ম্যাক্সিং’ শব্দটিকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে ডিকশনারি ডটকম। অভিধান সাইটটির মতে, এটি ‘ম্যাক্সিমাইজিং’ শব্দের সংক্ষিপ্ত রূপ। এটি কোনো শব্দের পেছনে যুক্ত করে বা একা ব্যবহার করে কোনো কিছুকে যথাসম্ভব সেরা কিংবা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়। আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন।

ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন উল্লেখ করেন, ‘ম্যাক্সিং’ হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রতিফলন, যা চারপাশের সবকিছু থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করার ব্যাপারে দিন দিন আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, ২০২৫ সালের আগস্ট মাসের তুলনায় ২০২৬ সালের আগস্টে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে শব্দটির ব্যবহার প্রায় ১৯ গুণ বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ৩০ বছর বা তার কম বয়সী জেনারেশন জেড (জেন-জি) সদস্যরা নিজেদের সব ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জনের প্রচেষ্টা তুলে ধরতে শব্দটি প্রচুর পরিমাণে ব্যবহার করছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিখুঁত করার প্রবণতা থেকে পারসোনালিটিম্যাক্সিং বা স্লিপম্যাক্সিংয়ের মতো শব্দও ডালপালা মেলেছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ‘লিথালিটিম্যাক্সিং’ কথাটি ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে, জেনারেশন জেড (জেন–জি) এবং তার চেয়ে কম বয়সী অর্থাৎ ৩০ বছরের নিচের—অনেকে সব ধরনের পরিপূর্ণতা অর্জনের জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এই শব্দ ব্যাপকভাবে পোস্ট করে। চারপাশের মানুষকে মুগ্ধ করতেও আমরা ‘পারসোনালিটিম্যাক্সিং’ করছি, সেরা বিশ্রামের জন্য করছি ‘স্লিপম্যাক্সিং’।

যদিও কোনো কিছুকে সর্বোচ্চ মাত্রায় নেওয়ার এই ধারণাটি একেবারে নতুন নয়। গেম থিওরিতে ১৯৪০-এর দশকেই এর উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ১৯৯০-এর দশকে মার্কিন তারকা উইল স্মিথের গানে ‘ম্যাক্সিন অ্যান্ড রিল্যাক্সিন’ বাক্যটি ব্যবহৃত হয়েছিল। ফ্যান্টাসি গেম ‘ডানজনস অ্যান্ড ড্রাগনস’-এর খেলোয়াড়েরা বছরের পর বছর ধরে চরিত্রের শক্তি বাড়াতে ‘মিন-ম্যাক্সিং’ কৌশল প্রয়োগ করছেন। এ বছর “ম্যাক্সিং” আলাদাভাবে নজর কেড়েছে।

সম্প্রতি এই শব্দটির ব্যবহার একলাফে বেড়ে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে ‘লুকসম্যাক্সিং’ চর্চা। বাহ্যিক সৌন্দর্যকে অন্য সব ভাবনার ওপর স্থান দিয়ে তা বাড়াতে এই চর্চা করা হয়। প্রতিদিনের জীবনে মানুষ সকালের নাশতায় প্রোটিনম্যাক্সিং, কর্মক্ষেত্রে এআই ব্যবহারে টোকেনম্যাক্সিং বা ছুটির রাতে কোজিম্যাক্সিং শব্দগুলো যুক্ত করছেন।

বর্ষসেরা শব্দ বাছাইয়ের ক্ষেত্রে ডিকশনারি ডটকম প্রতিনিয়ত ইন্টারনেট সার্চ ট্রেন্ড, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে। এ বছর সংক্ষিপ্ত তালিকায় ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ এবং ‘ইইউএনসি’ (আঙ্কেল শব্দটির সংক্ষিপ্ত রূপ) বিবেচিত হলেও জীবনের বহুবিধ দিকের প্রতিনিধিত্ব করায় ‘ম্যাক্সিং’ চূড়ান্তভাবে শীর্ষ স্থান অর্জন করে।

আপলোডকারীর তথ্য

কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? জেনে নিন সঠিক ইতিহাস

ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’

আপডেট সময় ০৫:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬