রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে অবস্থিত ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির’ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে দুই কর্মী আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলা চালানো হয়। আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯), যারা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বিভাগে কর্মরত। রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে অফিসে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। দুজনের শরীরে এক রাউন্ড করে গুলি লেগেছে বলে জানা গেছে।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























