ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

ভুতুড়ে বিদ্যুৎ বিল: ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

আকাশ জাতীয় ডেস্ক: 

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনার মহামারীতে বিপর্যস্ত পরিস্থিতিতে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে ৭ দিনের মধ‌্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। বিদ‌্যুৎ বিভাগের এই সময় শেষ হয় গত ২ জুলাই। এরই মধ্যে ডিপিডিসির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে ডিপিডিসি। শুক্রবার রাতে কমিটির রিপোর্ট পেয়ে ওই প্রকৌশলীদের বরখাস্ত ও শোকজ করে ডিপিডিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

ভুতুড়ে বিদ্যুৎ বিল: ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

আপডেট সময় ০৬:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০