ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বন্ধুর জন্মদিনে চার বন্ধুর আড্ডা

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের জন্মদিন ছিল বুধবার (১জুলাই)। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কোনো বড় অনুষ্ঠানের মাধ্যমে তিনি জন্মদিন পালন করেননি।

তবে বিশ্ববিদ্যালয় জীবনের চারবন্ধু মিলিত হয়েছিলেন। একসঙ্গে ঘণ্টাব্যাপী আড্ডাও দিয়েছেন। চারজন হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক আহমেদ কামাল ও যার জন্মদিন তিনি ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ প্রসঙ্গে ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি দিয়ে লিখেছেন- ‘উনিশশো পঁয়ষট্টি সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সলিমুল্লাহ মুসলিম হলের এক রুমে উঠলাম আমরা চারজন, অনেকটা একই বামপন্থী ছাত্র রাজনীতি করার সুবাদে। এর মধ্যে দুজনের সাথে ঢাকা কলেজের হোস্টেলে থাকার সময় থেকেই আমার বন্ধুত্ব। আমি সে বছর হল সংসদের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হই; পরবর্তীতে তখনকার এন এস এফ নামের আইয়ুবপন্থী ছাত্র সংগঠনের বাহিনী অন্ততঃ দুবার আমাদের ঘরটিকে আক্রমণ করে তছনছ করে দিয়েছিল। (এর ফলে একবার আমার একটি স্বর্ণ পদকও খোয়া গিয়েছিলো বলে ওই ছাত্র সংগঠনের নেতারা দুঃখ প্রকাশ করেছিলো; ক্ষমতাসীন সরকারের মদদপুস্ট হলেও ওইটুকু সৌজন্যবোধ তখন তাদের ছিল।) এরপর আমাদের চারজনের জীবনের পথ পরিক্রমা ভিন্ন ভিন্ন দিকে এগিয়েছে। এত বছর পর এই প্রথম বোধহয় শুধু আমরা চারজন এক সাথে বসে আড্ডা দিলাম আমার বাসায় আমার জন্মদিন উপলক্ষে। হয়তো এই অস্বাভাবিক ঘরবন্দি সময়ে কিছুক্ষণের জন্য হলেও অতীতে ফিরে যেতে চেয়েছি।

বাম দিক থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইতিহাসের অধ্যাপক আহমেদ কামাল, আমি, দুজন রাজনীতিবিদ যথাক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক বন্ধুর জন্মদিনে চার বন্ধুর আড্ডা

আপডেট সময় ১১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০