ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বরে আক্রান্ত জাফরুল্লাহ, গলাব্যথা-নিউমোনিয়াও বাড়তির দিকে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনামুক্ত হওয়ার পর থেকে অন্যান্য শারীরিক সমস্যা থেকে সুস্থতার পথে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে নতুন করে জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। এছাড়া গলাব্যথা ও নিউমোনিয়াও বাড়তির দিকে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

ফরহাদ বলেন, করোনা সেরে যাওয়ার পর ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারলেও এখন কম খাচ্ছেন। অন্যদিকে তার সংক্রমণের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য সিটি স্ক্যান করানো হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া রয়েছে, সাথে জ্বর যোগ হয়েছে, মাঝখানে খাওয়া-দাওয়া ভালোই করতে পারতেন, এখন কম খাচ্ছেন। আগে যে সমস্যাগুলো ছিলো, সেগুলো পুরোপুরি ভালো হয়নি। যতটুকু কমেছিল, এখন বাড়তির দিকে যাচ্ছে।’

ফরহাদ আরও বলেন, আজ তার সিটিস্ক্যান করার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ওখানে সিরিয়াল দেয়া আছে। তার ভেতরে যে ইনফেকশন, সেটা এক্সরেতে ভালো আসছে না। তাই সিটি স্ক্যান করানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বরে আক্রান্ত জাফরুল্লাহ, গলাব্যথা-নিউমোনিয়াও বাড়তির দিকে

আপডেট সময় ০৪:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০