ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

সরকার যে দায়িত্ব দেবে, আমরা তা গর্বের সঙ্গে পালন করবো

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আমরা প্রস্তুত আছি। সরকার বাঁধ নির্মাণসহ যে দায়িত্ব আমাদের দেবে, আমরা গর্বের সেঙ্গ সেই দায়িত্ব পালন করবো।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধ্যমতো ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৪৬০টি ঘর সংস্কার করাসহ ১০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী সারা দেশে মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।

জেনারেল আজিজ আহমেদ বলেন, আমাদের ১৬টি ভ্রাম্যমাণ পানির প্লান্ট রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হয়েছে তিনটি। প্রয়োজনে বাকি ১৩টিও দেওয়া হবে।

ভাঙনকবলিত বাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ ব্যাপারে আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রাথমিকভাবে ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় বেড়িবাঁধ সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা করছে।

স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর মাধ্যমে করা হোক- এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, আমরা প্রস্তুত এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা এ কথাই বলেছি।

পরে সেনাবাহিনী প্রধান সাতক্ষীরা ও খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

সরকার যে দায়িত্ব দেবে, আমরা তা গর্বের সঙ্গে পালন করবো

আপডেট সময় ০৫:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০