ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

এই প্রথম জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশন

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় ইতিহাসে এই প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার এই আন্তর্জাতিক সংস্থার সভাপতি এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।

জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে নাইজেরিয়ার তিজানি মুহাম্মাদ-বন্দের পাঠানো পত্রে বলা হয়, ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই অধিবেশন হবে।এতে বিশ্ব নেতাদের আগে থেকে রেকর্ড করা ভাষণ সম্প্রচার করা হবে।

মুহাম্মাদ বন্দে চিঠিতে আরও লেখেন, আমি ধারণা করছি, মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে সভা আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এই মহামারি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় বিরাজমান থাকতে পারে।

তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সম্বলিত (এম্বারগুয়েড) সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচ দিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের হল মঞ্চ থেকে ভাষণ সম্প্রচার বা পাঠ করার সময় প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি চলা অধিবেশনে অংশ নিতে পারবেন।

গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে বিশ্ব নেতাদের মিলিত হওয়া অসম্ভব হতে পারে।সেই ঘোষণাই এল অবশেষে।

জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সাধারণ পরিষদের অধিবেশন কখনো বাতিল করা হয়নি। তবে, তা দুবার স্থগিত করা হয়, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার কারণে একবার এবং আর্থিক সংকটের কারণে ১৯৬৪ সালে আরেক বার।এবারই প্রথম বিশ্ব নেতাদের ভাষণ ভার্চুয়াল পদ্ধতিতে প্রচার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

এই প্রথম জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশন

আপডেট সময় ০৪:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০