ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

শ্বাসকষ্ট হচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত ৭৯ বছর বয়সী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। বর্তমানে তার শ্বাসকষ্ট হওয়ায় অক্সিজেন লাগানো হয়েছে।

শুক্রবার (০৫ জুন) বিকেল সোয়া ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরের পর ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের শ্বাসকষ্ট কিছুটা বেশি ছিল। এখন আবার ইনশাল্লাহ শ্বাসকষ্ট কমতির দিকে আছে। কিছুক্ষণ পরপর অক্সিজেন লাগানো হচ্ছে আবার খুলে দেওয়া হচ্ছে। বর্তমানে অক্সিজেন লাগানো আছে। শ্বাসকষ্ট ছাড়া আর অন্য কোনো সমস্যা নাই। তবে শারীরিক দুর্বলতা আছে। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না। আগের থেকে খাবার কম খাচ্ছেন, তাই শরীরটা দুর্বল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ এবং অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

শ্বাসকষ্ট হচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর

আপডেট সময় ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০