ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটেনে মজুরিসহ ছুটির মেয়াদ আরও ৪ মাস বাড়ল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ছুটিতে কর্মীদের মজুরি পরিশোধ সংক্রান্ত ব্রিটিশ সরকারের প্রকল্পের মেয়াদ আগামী অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দেশটির চ্যান্সেলর (অর্থমন্ত্রী) রিশি সুনাক প্রকল্পটির মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার কর্মী এবং কোম্পানিগুলোর লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্তে সমর্থন দিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসাতেও সমর্থন দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কর্মীরা তাদের মাসিক মজুরির ৮০ শতাংশ (২৫০০ পাউন্ড পর্যন্ত) পাবেন বলে নিশ্চিত করেন সুনাক।

তবে তিনি বলেছেন, আগামী আগস্ট থেকে এই প্রকল্পের ব্যয় ভাগাভাগি করার কাজ শুরু করতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানাবে সরকার। বেতনসহ ছুটির মেয়াদ বাড়ানো হলে এতে অনেক কর্মী আসক্ত হতে পারে; এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ এই অর্থমন্ত্রী।

সুনাক বলেন, বর্তমানে সরকারের এই প্রকল্পের আওতায় আছেন ৭৫ লাখ কর্মী। গত সপ্তাহেও এই সংখ্যা ছিল ৬৩ লাখ। আগামী আগস্ট থেকে দেশের সব খাত এবং অঞ্চলের কর্মীরা এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন জারি করা হলেও এই ভাইরাসে মৃত্যুতে (৩২ হাজারের বেশি) ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গেছে ব্রিটেন। দীর্ঘদিনের এই লকডাউন ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রিটেনে মজুরিসহ ছুটির মেয়াদ আরও ৪ মাস বাড়ল

আপডেট সময় ০৩:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০