ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে সিলেট উৎসব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে প্যারিসে হাজারো প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো সিলেট উৎসব।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশ্বব্যাপী উৎসব পালনের ধারাবাহিকতায় ঢাকা, কলকাতা, নিউইয়র্ক ও টরেন্টোর পর রবিবার প্যারিসে এই উৎসব পালিত হলো। ।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসেন পরিচালনায় প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ আজাদ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স এ অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মাহতাবুর রহমান নাসির।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে ও প্রবাসী কল্যাণে ভূমিকা রাখায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাশেদা কে চৌধুরী, কাজী ইমতিয়াজ হুসেন, মাহতাব উদ্দিন নাসির, মুহিবুর রহমান, টি এম রেজা, ফারুক খান, অলি উদ্দিন শামীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্র থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তার মাধ্যমে এরকম একটি প্রাণবন্ত উৎসব আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাহতাবুর রহমান নাসির প্যারিসে অ্যাসোসিয়েশনের একটি দপ্তর স্থাপন করে প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী পলাশ ও ফ্রান্সের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সে সিলেট উৎসব

আপডেট সময় ০৫:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮