ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে গণহারে উইঘুর মুসলিম আটক নিয়ে উদ্বেগ জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাংশে সংশোধন ক্যাম্পগুলোতে ১০ লাখের মতো উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিটি। ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসের আশঙ্কায়’ চীনে গণহারে আটকৃত উইঘুর মুসলিমদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জাতিসংঘের কাছে দাখিল করা প্রতিবেদনে চীনে গণহারে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকের দাবি করে। বন্দি ক্যাম্পগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি অন্যায়ভাবে আনুগত্য প্রদর্শনের ব্যাপারে বল প্রয়োগ করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করে তারা।

এদিকে বেইজিং এ অভিযোগ অস্বীকার করলেও ধর্মীয় কিছু উগ্রবাদীকে সংশোধন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে তারা স্বীকার করেছে। জিনজিয়াং প্রদেশে অস্থিতিশীলতার জন্য চীন ইসলামী বিদ্রোহীদের দায়ী করে আসছে। সরকারের বিভিন্ন অভিযানের ফলে জিনজিয়াং প্রদেশে নিরবচ্ছিন্ন সহিংসতার পরিস্থিতি বিরাজমান।

এ মাসের শুরুতে জাতিসংঘের জাতিগত বৈষম্য দূরীকরণ কমিটি জানায়, উইঘুর মুসলিমদের স্বায়ত্তশাসিত অঞ্চলে বেইজিং বেশ কিছু কারাগারে গণহারে উইঘুরদের আটকে রাখছে, এ ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য আছে। কিন্তু বেইজিং ১০ লাখ উইঘুরকে আটকে রাখার কথা অস্বীকার করে। সূত্র: বিবিসি বাংলা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে গণহারে উইঘুর মুসলিম আটক নিয়ে উদ্বেগ জাতিসংঘ

আপডেট সময় ০২:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮