ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

লালমোহনে খেলার সময় বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহনে খেলার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে আল আমিন (৬) ও সিয়াম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে এসে দুজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার ইউনুস খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমিন ও সিয়াম একই এলাকার মিজান খন্দকারের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ওই দুই শিশুর বাড়ির ওপর দিয়ে টানা হয়েছে।

সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের কাজ করতে আসে। নতুন সংযোগের তারের ওপর দিয়ে পার্শ্ববর্তী বাড়ির মৃত মাওলানা আবদুল জলিলের ঘরে বিদ্যুতের সাইডলাইন এনে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। যখনই পল্লী বিদ্যুতের লোকজন তারে টান দেন, তখন সাইডলাইনের তারটির কাভার উঠে গিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুৎ চলে আসে। এ সময় আল-আমিন ও সিয়াম বাড়ির উঠানে খেলা করছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় শিশুদের বাঁচাতে এসে জহির (২৬) ও ইব্রাহিম (১৬) নামে দুজন আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার ওমি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির

লালমোহনে খেলার সময় বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০২:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮