ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

পর্যটন করপোরেশনে বিভিন্ন কোর্সে ভর্তি: আবেদনের শেষ ৪ ডিসেম্বর

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানে মোট পাঁচটি কোর্সে আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পর্যটন ও সেবা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এসব কোর্স পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি এবং প্রশিক্ষিত জাতীয় শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়। বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।

বিভিন্ন কোর্সের যোগ্যতা ও খরচের বিস্তারিত তথ্য হলো: দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২) কোর্সের মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে দেওয়া যাবে। এতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। একই শিক্ষাগত যোগ্যতায় এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সে ভর্তি হওয়া যাবে, যার ফি এক লাখ টাকা। এই দুটি কোর্সের জন্যই বয়সসীমা আবেদনের শেষ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। এই ডিপ্লোমায় এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার–সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণও যুক্ত রয়েছে।

এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি–১১), যার ক্লাস শুক্র ও শনিবার নেওয়া হয়। এ ছাড়া এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম–১৯ ও ২০) কোর্সের অধীনে শেফ ট্রেনিং দেওয়া হয়; ক্লাসগুলো শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এতে আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। পাশাপাশি এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি–৩৯ ও ৪০)–এর জন্যও সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।

অনলাইনে আবেদনের জন্য এনএইচটিটিআইয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nhtti.gov.bd/admission) ব্যবহার করতে হবে। ভর্তিসংক্রান্ত সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। কোনো শিক্ষার্থী বা আগ্রহী আবেদনকারী বিস্তারিত তথ্যের জন্য রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বরে কল করে অথবা ই–মেইলের ([email protected]) মাধ্যমে সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

পর্যটন করপোরেশনে বিভিন্ন কোর্সে ভর্তি: আবেদনের শেষ ৪ ডিসেম্বর

আপডেট সময় ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬