ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৩ অক্টোবর) ভোর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। ঢাকা অভিমুখী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বাসটি একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পার্শ্ববর্তী পানিভর্তি খাদে গিয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধারের পর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ১৬ জন যাত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

আপডেট সময় ০৮:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬