সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আকাশপথের যোগাযোগ ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। এতে প্রায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১৪১ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইট বাতিলের তালিকার মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলার ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৭টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো নিজ নিজ দেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখায় ঢাকা থেকে যাত্রী পরিবহন সম্ভব হয়নি। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তিনি জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল।
আকাশ নিউজ ডেস্ক 





















