ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ক্রমেই বিপজ্জনক শহরে পরিনত হচ্ছে লন্ডন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রমেই বিপজ্জনক শহরে পরিনত হচ্ছে লন্ডন। নিরাপত্তাহীনতা বোধ করছেন শহরের বাসিন্দারা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে নতুন বছরে এ পর্যন্ত ৪৬টি হত্যাকান্ড ঘটেছে লন্ডনে। অপর দিকে নিউইয়র্কে হয়েছে ৫০টি। বিগত দুইমাসে লন্ডনে হত্যাকান্ডের সংখ্যা নিউ ইয়র্কে হত্যার হারকে ছাড়িয়ে গেছে।

বিবিসি জানিয়েছে জানুয়ারীতে লন্ডনে ৮টি হত্যাকান্ড হলেও নিউইয়র্কে হয় ১৮টি। তবে ফেব্রুয়ারী নিউইয়র্কে তা কমে দাড়াঁয় ১১ আর লন্ডনে বেড়ে হয় ১৫টি। মার্চ মাসে লন্ডনে ২২টি আর নিউইয়র্কে হয় ২১টি।

গত রবিবার ২০বছর বয়সী এক স্কটিশ যুবককে হত্যার মধ্য দিয়ে এ বিষয়টি আলোচনায় উঠে আসে। এবছর মার্চের মধ্যেই এ পর্যন্ত ৩১টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে শুধু ছুরিকাঘাতে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এ ধরণের হামলার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব দ্রুত যেকোনো ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরফলেও সহিংসতা অনেকখানিই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক ও বোস্টনের মত শহরগুলোতে পুলিশের জন্য বরাদ্দকৃত সম্পদের পরিমাণ বেশি। সেই তুলনায় লন্ডনের রাস্তায় পুলিশের সংখ্যা অনেক কম। এছাড়াও লন্ডনের রাস্তায় পুলিশের সংখ্যা কমিয়ে নেয়াকেও এর পেছনে দায়ী বলে মনে করছেন সমালোচকরা। এ প্রসঙ্গে লন্ডনের মেয়র সাদিক খানের মুখপাত্র শহরটির নিরাপত্তা জোরদার প্রসঙ্গে দায়িত্বরত পুলিশদের কঠোর পরিশ্রমের অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ক্রমেই বিপজ্জনক শহরে পরিনত হচ্ছে লন্ডন

আপডেট সময় ১১:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮