ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরদোগানের স্বপ্ন পূরণ হবে না: ওয়াইপিজি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আফরিন দখলের যে ঘোষণা দিয়েছেন তা ‘দিবাস্বপ্ন’ হয়ে থাকবে। তার এ স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির মুখপাত্র রেদুর জলিল। বুধবার এরদোগান বলেছিলেন, রাতের মধ্যেই তুরস্কের সেনা ও তাদের মিত্র কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা আফরিন দখল করে নেবে। খবর পার্সটুডের।

রেদুর জলিল বুধবার বলেন, “যখন তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ রাতের মধ্যেই আফরিনের পতন হবে, তখন তার এ বক্তব্যকে দিবাস্বপ্নের মতোই মনে হয়।”

বুধবারই রাজধানী আংকারায় এরদোগান বলেন, আফরিন দখলের জন্য সব প্রস্তুতি শেষ এবং বেসামরিক প্রাণহানির ঘটনা কমানোর জন্য সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, আফরিন দখলের পর বেসামরিক লোকজনকে একটি মানবিক করিডরের মাধ্যমে উদ্ধার করা হবে। তবে কুর্দি গেরিলারা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং তাদের শহর থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন এরদোগান।

এদিকে তুরস্কের জেনারেল স্টাফ বুধবার জানিয়েছেন, গত ২০ জানুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩,৪৪৪ জন কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তুরস্ক ‘নিষ্ক্রিয়’ বলতে হত্যা কিংবা আত্মসমর্পণকে বুঝিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এরদোগানের স্বপ্ন পূরণ হবে না: ওয়াইপিজি

আপডেট সময় ০৮:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮