ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে উত্তাল ফ্রান্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় সারা বিশ্বে যে নিন্দার ঝড় বইছে সে ঝড়ে উত্তাল ফ্রান্স। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘প্লাস দ্য লা রিপাবলিক’ চত্বরে হাজার হাজার মানুষ তার ওই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুর না হতেই লোকজন ফিলিস্তিনের পতাকা, ট্রাম্পের ব্যাঙ্গাত্মক পোস্টার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে ওই চত্বরে হাজির হয়।

ব্যানারে ইসরাইলকে বয়কট করো, ইসরাইলি পণ্য ত্যাগ করো, ইসরাইল হত্যাকারী, আমরা সবাই ফিলিস্তিনি- এ ধরনের হাতে লেখা নানা স্লোগান নিয়ে তারা জড়ো হতে থাকেন। দুপুর ৩টা নাগাদ এ চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে বক্তারা ট্রাম্পকে ‘বিশ্বে শয়তানের দূত’ আখ্যা দিয়ে বলেন, তিনি এর মাধ্যমে সারা বিশ্বে বিশেষ করে মুসলিম দুনিয়ায় বিষ ঢুকিয়ে দিচ্ছেন। বিশ্বকে অস্থিতিশীল করে তুলছেন।

বিভিন্ন দেশের লোকজন সমাবেশ চত্বরের আশেপাশে গোল হয়ে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করে। অনেকে নিজস্ব সাউন্ড সিস্টেম নিয়ে আসেন। কেউ কেউ জড়ো হয়ে প্রতিবাদী কবিতা, গান পরিবেশন করেন। এভাবে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বাংলাদেশের পতাকা নিয়েও অনেকে এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে ট্রাম্প জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স এটি সমর্থন করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে উত্তাল ফ্রান্স

আপডেট সময় ০১:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭