ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

কোরীয় উপদ্বীপে সামরিক মহড়ার নিন্দা জানাল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালানোয় আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করার অজুহাতে ওই মহড়া চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন তিন দেশ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের এক সম্মেলনে এ মন্তব্য করেন।

শোইগু বলেন, “আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে এ ধরনের পরীক্ষাকে উস্কে দেয়ার লক্ষ্যে কোরীয় উপদ্বীপে কয়েকটি দেশ যে মহড়া চালাচ্ছে তারো কঠোর নিন্দা জানাচ্ছি।

কোরীয় উপদ্বীপে ওয়াশিংটন, সিউল ও টোকিও দু’দিনব্যাপী ‘ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক মহড়া’ শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া ওই নিন্দা জানাল। আমেরিকা এ ধরনের পরীক্ষা বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানালেও পিয়ংইয়ং বলেছে, ওয়াশিংটন বিদ্বেষী নীতি পরিহার করার আগ পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে।

এর আগে সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোডেরা এবং দক্ষিণ কোরিয়অর প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু ফিলিপাইনে এক তৃপক্ষীয় বৈঠকে কোরীয় উপদ্বীপে মহড়া জোরদার করার কথা ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাভেল এজেন্টদের জন্য ১০ শতাংশ ছাড় দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স

কোরীয় উপদ্বীপে সামরিক মহড়ার নিন্দা জানাল রাশিয়া

আপডেট সময় ০৪:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭