ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত, নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ কোরিয়ার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেছেন, গত মার্চ মাস থেকেই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি আছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্বল্পমেয়াদে যারা অবস্থান করছেন তাদের অবিলম্বে অঞ্চলটি ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইরানের পাল্টা হামলার পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এ অবস্থায় লোহিত সাগর দিয়ে চলাচল করা নিজেদের জাহাজগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সিউল।

এদিকে সোমবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে গুলির পর তাতে আগুন ধরে যায়। পরে এতে থাকা ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। গুলিটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন হামলায় ইরানের তাবরিজ শহরে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পাওয়া যায়।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলার জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দেশগুলোর প্রশাসন। মার্কিন পঞ্চম নৌবহরের সহযোগী দেশ বাহরাইন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত ও ধ্বংস করেছে। কুয়েতে হামলার ব্যাপারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত, নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ কোরিয়ার

আপডেট সময় ০৫:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬