ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি সরকার অবকাঠামো উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ: সড়কমন্ত্রী

মিন্নি ছিলেন রিফাত হত্যার মাস্টারমাইন্ড : রাষ্ট্রপক্ষ

আকাশ জাতীয় ডেস্ক: 

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার মাস্টারমাইন্ড ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। এ মামলায় মিন্নিসহ ছয়জনের ফাঁসির রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু।

বুধবার দুপুরে রিফাত হত্যার রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, দুপুর পৌনে ২টার দিকে রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় দেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে মিন্নির কথিত সাবেক প্রেমিক নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

হাদিসের আলোকে রোজাদারের করণীয় ও বর্জনীয়

মিন্নি ছিলেন রিফাত হত্যার মাস্টারমাইন্ড : রাষ্ট্রপক্ষ

আপডেট সময় ০৮:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০