ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝালকাঠির সুগন্ধীয়া বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার সুগন্ধীয়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে বাজারের সব দোকানেই পর্যাপ্ত মালামাল ওঠানো হয়েছিল। রাত ২টার দিকে বাজারের দোকানে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

রাস্তা ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার সুযোগ ছিল না বাজারে। এ অবস্থায় এলাকাবাসী পাশের খাল ও পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় বাজারের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। তবে কী কারণে আগুন লেগেছে, তা বাজারের ব্যবসায়ীরা জানাতে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল বারেক সিকদার বলেন, বাজারের সবচেয়ে বড় দোকানটি ছিল আমার। রমজান উপলক্ষে দোকানে পর্যাপ্ত মালামাল উঠিয়েছিলাম, সবই পুড়ে ছাই হয়ে গেছে। সাতটি দোকান মালামালসহ পুড়ে যাওয়ায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, হয়তো বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুন লাগতে পারে, অথবা শত্রুতার কারণে কেউ আগুন লাগাতে পারে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঝালকাঠির সুগন্ধীয়া বাজারে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮