বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এবারের আসরটি আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী আয়োজনে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড় করিয়েছিলেন। একইসঙ্গে তিনি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কার্যকর উদ্যোগের কথা স্মরণ করেন। সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার অপরিহার্য ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদেশের দল কিংবা খেলোয়াড়দের ওপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজস্ব অ্যাথলেটদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। অ্যাথলেটদের যোগ্য হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী বক্তব্য শেষে রাষ্ট্রপতি জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















