ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

পাল্টে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পাল্টে নতুন নাম রাখা হয়েছে। এখন থেকে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পাবে এ মন্ত্রণালয়ের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন করা হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নাম পরিবর্তনের এ প্রস্তাব আগেই এসেছিল। আশপাশের দেশগুলোর সঙ্গে মিলিয়ে ‘ক্লাইমেট চেইঞ্জ’ যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এখন থেকে বাংলায় ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এবং ইংরেজিতে ‘Ministry of Environment, Forest and Climate Change’ হবে এ মন্ত্রণালয়ের নাম।

গত বছর ৬ অগাস্ট জাতীয় পরিবেশ কমিটির চতুর্থ বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন’ করার সিদ্ধান্ত হয়। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি হলেই নতুন নাম কার্যকর হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাল্টে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

আপডেট সময় ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮