ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ মাসেই লন্ডনে হতে পারে হাসিনা-মোদি বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি মাসের শেষ দিকে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে খবর দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। ওই সময় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রবিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের বৈঠকে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য যাবেন এপ্রিলের তৃতীয় সপ্তাহে। একই বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। ওই সম্মেলনের ফাঁকেই উভয় দেশের পক্ষ থেকে দুই নেতার বৈঠক আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা বলছে, লন্ডনে সম্ভাব্য এ বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। যদিও বৈঠকে মোদির পক্ষে তিস্তা নিয়ে কোনো চূড়ান্ত কথা দেয়া সম্ভব হবে না।

পত্রিকাটি আরও জানাচ্ছে, দুই প্রধানমন্ত্রীর সর্বশেষ বৈঠক হয়েছিল প্রায় এক বছর আগে। এরমধ্যে অন্য কোনো দেশেও তারা আর মুখোমুখি হননি। দুই দেশেই জাতীয় নির্বাচন আসন্ন। সে হিসেবে লন্ডনের বৈঠকটি হলে, বর্তমান সরকারের আমলে এটাই দুই দেশের শেষ শীর্ষ পর্যায়ের বৈঠক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এ মাসেই লন্ডনে হতে পারে হাসিনা-মোদি বৈঠক

আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮