ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের যে সীমান্ত রয়েছে তা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করা হবে। রোববার তুর্কি প্রেসিডেন্ট এক বক্তৃতায় এ কথা বলেন।

এরদোগান বলেন, কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির বিরুদ্ধে আফরিন এলাকার চলমান অভিযান বাড়ানো হতে পারে। ধীরে ধীরে আমরা আমাদের পুরো সীমান্ত পরিষ্কার করব।

তুরস্কের সামরিক বাহিনী জেবেল বুরসায়া পাহাড় দখল করে নিতে সক্ষম হয়েছে। তুর্কি গণমাধ্যম এ পাহাড়কে খুবই গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে উল্লেখ করে আসছিল।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে। এ পাহাড়ের কাছেই সিরিয়ার আজাজ শহর অবস্থিত।

সংস্থাটি জানিয়েছে, রোববার তুর্কি বিমান হামলায় আফরিনের এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া, একটি প্রাচীন মন্দিরও ধ্বংস হয়েছে।

কুর্দি গেরিলা প্রভাবিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ বলেছে, তুর্কি সেনাদের সঙ্গে মারাত্মক সংঘর্ষ চলছে। কুর্দি নেতারা তুর্কি অভিযানের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান

আপডেট সময় ১১:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮