ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ মনে করে অর্ধেক মার্কিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অসুস্থ। তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই। ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটস পরিচালিত নতুন এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে প্রশ্ন রাখা হয়েছিল- প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে সুস্থ কিনা? জরিপে অংশ নেয়া লোকজনের ৪৮ শতাংশই ইতিবাচক বলেছেন; আর ৪৭ শতাংশ বলেছেন ‘না’।

তবে ৫৮ শতাংশ মানুষ ট্রাম্পের দায়িত্ব পালনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেননি। মাত্র ৩৬ শতাংশ নাগরিক জানিয়েছেন তারা ট্রাম্পের কাজে সন্তুষ্ট।

জরিপের ফলে দেখা যাচ্ছে- বেশিরভাগ নারীই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর। মাত্র ২৯ শতাংশ নারী ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট, আর ৫৫ শতাংশ নারী ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্যা ট্রাম্প হোয়াইট হাউস’ প্রকাশের পর যখন ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন এই জনমত জরিপের ফল প্রকাশ করা হল।

এ বইয়ে অন্যান্য বিষয়ের মধ্যে যেটি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হচ্ছে- মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অনেকেই মনে করেন জাতিকে নেতৃত্ব দেয়ার মতো সুস্থতা ট্রাম্পের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ মনে করে অর্ধেক মার্কিনি

আপডেট সময় ০১:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮