ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাজাখস্তানে বাসের ভেতর আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাজাখস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের ভেতর আগুনে পুড়ে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। উজবেক নাগরিকদের বহন করা বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন। খবর বিবিসি।

আগুন লাগার পর বাস থেকে পাঁচজন বের হতে পেরেছিলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

কাজাখস্তানের আকতোব এলাবায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কি কারণে বাসে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক সাংবাদিক পুড়ে যাওয়া গাড়িটির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাঁচ যাত্রীকে চিকিৎসাসেবা দেওয়ার কথা জানায়। বাকিদের মৃত্যুর বিষয়টিও তারা নিশ্চিত করেছে। উদ্বিগ্ন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য কাজাখস্তানের জরুরি বিভাগের কর্মকর্তারা একটি হটলাইন চালু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাজাখস্তানে বাসের ভেতর আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮