পরিকল্পিতভাবে সোলার এনার্জি বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্ম নাগাদ দেশে লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত আট মাস ধরে সরকার নিরবচ্ছিন্নভাবে দেশজুড়ে সোলার বিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি।
মন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই সোলার বা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকেছে সরকার। মানুষকে এই প্রযুক্তিতে উৎসাহিত করতেই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এক্সপো আয়োজন করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড সুবিধা গ্রহণ করেছেন এবং বর্তমানে নিজ বাসভবনে গ্রিড বিদ্যুৎ ব্যবহার করছেন না। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















