ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার সদস্য এবং প্রতারণা মামলার দুই আসামি রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।

আটককৃতরা হলেন সাদিপুর গ্রামের শাওন হোসেন (৩২), গোলাম হোসেন (৫৬), নাজমুল ইসলাম (৪৫), শাওন গাজী (২৪), শামীম (৩৭) এবং আব্দুল্লাহ (২৫)। পুলিশের ভাষ্যমতে, আওয়ামী লীগের চার সদস্যকে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে এবং বাকি দুজনকে প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন (৩২), মৃত কেরামত মোড়লের ছেলে গোলাম হোসেন (৫৬), শওকত আলীর ছেলে নাজমুল ইসলাম (৪৫), নায়েব আলীর ছেলে শাওন গাজী (২৪), মৃত আব্দুস সমেদ হ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ২ নভেম্বর দুপুরে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

আপডেট সময় ১১:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬