ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের (৩২৩ নম্বর আসন) সংসদ সদস্য এলিজা জামান শপথ নিতে যাচ্ছেন। আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ মঙ্গলবার (০৩ নভেম্বর)। সোমবার (০২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনস্থ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (৩২৩ মহিলা আসন-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা।
এর আগে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
নির্বাচন কমিশন গত ৩১ অক্টোবর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় সোমবার সকালে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















