ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

অবৈধ উপায়ে বিদেশ ভ্রমণ বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার ২৮ অক্টোবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই পদক্ষেপ তাকে আশাবাদী করে তুলেছে এবং এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, বাংলাদেশ ভবিষ্যতে আর অদক্ষ কর্মী বিদেশে পাঠাবে না, বরং বিশ্ববাজারে প্রমাণ করবে দেশেই বিশ্বমানের দক্ষ কর্মী তৈরি হচ্ছে।

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি বজায় রাখতে অবৈধ পন্থায় বিদেশ যাওয়া এবং হুন্ডিতে টাকা পাঠানো বন্ধ করতে হবে। প্রবাসে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়ে তিনি বলেন, অল্প কিছু মানুষের ভুলের কারণে যেন গোটা দেশের সুনামে আঁচ না পড়ে। এতে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়।

সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের হুঁশিয়ার করে তিনি জানান, দেশ বা বিদেশ থেকে যারা প্রতারণামূলক কার্যকলাপে জড়িত, তারা অবিলম্বে এসব অপকর্ম না থামালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে সৎ ও নীতিসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সততার সঙ্গে কাজ করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে, তবে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের দেশের শত্রু হিসেবে গণ্য করা হবে। প্রতারকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা দেশে কিংবা বিদেশে থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তারা যদি অবিলম্বে এসব অপকর্ম থেকে সরে না আসেন, তবে আপনাদের পরিণতি হবে অত্যন্ত খারাপ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

আপডেট সময় ১২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬