ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই চলবে: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তার দেশ। সোমবার রাতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে এখন আর সিরিয়ার আগের মতো ব্যাপক সহায়তার প্রয়োজন নেই। কিন্তু তারপরও সন্ত্রাস নির্মূল অভিযানে সিরিয়ার সেনাবাহিনীর পাশে থাকবে রাশিয়া।

সিরিয়া থেকে রাশিয়া তার অধিকাংশ সেনা সরিয়ে নিলেও এখনো দেশটিতে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি বহাল রয়েছে। হামিমিমে রয়েছে রাশিয়ার বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরে রয়েছে একটি রুশ নৌঘাঁটি। ২০১১ সালে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সমর্থনপুষ্ট উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ায় আগ্রাসন চালায়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরায়েলের অনুকূলে নেয়ার লক্ষ্যে ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল।

সিরিয়া সরকার তখনই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেয়ার জন্য ইরান ও রাশিয়ার প্রতি অনুরোধ জানায়।

সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার প্রত্যক্ষ সামরিক সহযোগিতা এবং ইরানের সামরিক উপদেষ্টাদের সহায়তায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)-কে পরাজিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সিরিয়ার কোনো শহর বা এলাকা আইএসের নিয়ন্ত্রণে নেই। কিন্তু তারপরও দেশটির দেইর আল-জোর ও হোমস প্রদেশের মরুভূমিতে কিছু দায়েশ জঙ্গি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই চলবে: পুতিন

আপডেট সময় ০১:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭