ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘে ২৮ কোটি ডলার বাজেট কমাচ্ছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতিসংঘের জন্য ২৮ কোটি ৫০ লাখ ডলার বাজেট কাটছাঁট করা হবে। জাতিসংঘে মার্কিন মিশন গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছে, গুরুত্বপূর্ণ এই বাজেট সঞ্চয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার অগ্রাধিকারমূলক কাজগুলো আরো ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে।

২০১৬-১০১৭ অর্থ বছরে জাতিসংঘের কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সাধারণ পরিষদ ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ করেছিল। জাতিসংঘ শান্তি মিশনের জন্য বরাদ্দ বাজেটের থেকে এ অর্থ আলাদা। ২০১৭ সালে শান্তি মিশনের জন্য জাতিসংঘ ৭৮০ কোটি ডলার বরাদ্দ করেছিল। জাতিসংঘ প্রতিবছর যে অর্থ বরাদ্দ করে তার শতকরা ২২ ভাগ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র যা প্রায় ৩৩০ কোটি ডলারের সমান। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই অর্থ কমানোর পরিকল্পনা নিয়েছে।

জেরুজালেম ইস্যুতে গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন বিরোধী প্রস্তাব পাস হওয়ার তিন দিন পর ট্রাম্প প্রশাসন এ কথা ঘোষণা করল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ওয়াশিংটন সঠিকভাবেই যুক্তরাষ্ট্র এ বাজেট কমানোর পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো বলেছেন, মার্কিন স্বার্থকে রক্ষা করেই জাতিসংঘের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে। নিকি হ্যালি বলেন, জাতিসংঘের অযোগ্যতা ও বাড়তি ব্যয় সম্পর্কে সবার জানা কিন্তু আমরা বিনা পরীক্ষা-নিরীক্ষায় তা আর চলতে দেব না। জাতিসংঘকে আরো বেশি যোগ্য ও দায়িত্বশীল করে তোলার জন্য নানামূখী তৎপরতার মধ্যে মার্কিন বাজেট কাটছাঁট একটি বড় পদক্ষেপ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘে ২৮ কোটি ডলার বাজেট কমাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৮:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭