ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৭ সালে ট্রাম্পের যত মিথ্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কারণে বিশ্বব্যাপী কুখ্যাত হয়ে উঠেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে অনর্গল মিথ্যা বলে যাওয়া। এনবিসি নিউজ ২০১৭ সালে ট্রাম্পের মুখ নিঃসৃত প্রধান কয়েকটি মিথ্যা কথার তালিকা প্রকাশ করেছে।

চ্যানেলটি বলেছে, ২০১৭ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে বহু মিথ্যা ও অবিশ্বাস্য কল্পকাহিনি শুনিয়েছেন। তিনি বছর শুরুই করেছেন মিথ্যা দিয়ে। তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানকে নিয়ে প্রথম মিথ্যা কথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যত মানুষ উপস্থিত ছিল এর আগের কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তত মানুষ উপস্থিত হয়নি।

এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প দ্বিতীয় বড় মিথ্যাটি বলেছেন কংগ্রেস প্রতিনিধিদের কাছে। তিনি দাবি করেছেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন লাখ লাখ জাল ভোট পেয়েছেন। অথচ এ ধরনের কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্তৃপক্ষ পায়নি।

এনবিসি নিউজ আরো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের অভিবাসীদের আশ্রয় দেয়ার সমালোচনা করতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে বলেন, ‘আমাদের দেশকে নিরাপদ রাখতে হবে এবং আজ রাতে জার্মানি ও সুইডেনে যা ঘটেছে তা থেকে শিক্ষা নিতে হবে।’ ট্রাম্পের ওই ঘোষণার পরদিন সুইডেনের একটি পত্রিকা খবর দেয়, ওই রাতে দেশটিতে বিশেষ কোনো ঘটনাই ঘটেনি।

ট্রাম্পের মিথ্যার তালিকা প্রকাশ করতে গিয়ে এনবিসি নিউজ আরো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ট্রাম্প টাওয়ারে তার টেলিফোনালাপে আড়ি পেতেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার এই দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ধরনের কোনো প্রমাণ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পায়নি।

ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার গোপন সম্পর্কের বিষয়টিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছেন অথচ নিরাপত্তা বাহিনীর তদন্তে এই বিষয়টি সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে। এনবিসি নিউজের মতে, ট্রাম্প দাবি করেছেন, ট্যাক্স সংস্কার পরিকল্পনায় তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৭ সালে ট্রাম্পের যত মিথ্যা

আপডেট সময় ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭