ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লোরিডায় মুসলিম ছাত্রীকে মারধর সহপাঠীদের, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাই স্কুলে এক মুসলিম ছাত্রীকে বেধড়ক মারধর করেছে তার সহপাঠীরা। ওই মুসলিম ছাত্রীর বাবা শাকিল মুন্সি বলেছেন, মুসলমান হওয়ার কারণেই তার মেয়েকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার একটি মাধ্যমিক স্কুলের বাইরে পার্কের ভেতর এক মুসলিম কিশোরীকে বেদম মারপিট করছে তারই তিন সহপাঠী।

৫৩ সেকেন্ডের ওই ভিডিও ধারণ করেছে তাদের আরেক সহপাঠী। ভিডিওতে ফিল্মিস্টাইলে দুজনকে কিল-ঘুষি ও আরেকজনকে লাথি মারতে দেখা যায়। হামলায় আহত শিক্ষার্থীর বাবা বলেছেন, তার মেয়ে ওদেরকে পাল্টা কোনো আঘাত করেনি। এরপরও দীর্ঘ সময় ধরে তার মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মুসলিম-বিদ্বেষী হামলা। বিভিন্ন সময় ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মধ্যে কট্টর ও মুসলিমবিরোধী মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) হামলাকারীদের বিচার দাবি করেছে।

সিএআইআরের আইনজীবী ওমর সালেহ বলেছেন, মেয়ের মায়ের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন। তার মা জানিয়েছেন মেয়েটিকে এখন চিকিৎসা দিতে হচ্ছে।

https://www.youtube.com/watch?v=Pl47PjT2fQ0

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লোরিডায় মুসলিম ছাত্রীকে মারধর সহপাঠীদের, ভিডিও সহ

আপডেট সময় ১০:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭