ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামি এপ্রিলে পদত্যাগ করবেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামি এপ্রিলে পদত্যাগ করে তার পরবর্তী উত্তরাধিকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। গতকাল অনুষ্ঠিত দেশটির শীর্ষ গভর্নিং কাউন্সিল সভায় ভোটে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাস্ত্রো (৮৬) আগের মেয়াদের চেয়ে দুইমাস বেশি সময় ক্ষমতায় থাকবেন।

বৃহস্পতিবার পার্লামেন্টারি সেশন শেষে কাস্ত্রো বলেন, যেহেতু ন্যাশনাল এসেম্বলি গঠিত হয়েছিল এপ্রিলে, সরকার ও রাষ্ট্র প্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদও তখন শেষ হবে এবং কিউবা তখন একজন নতুন প্রেসিডেন্ট পাবে। দেশটির কমিউনিস্ট শাসন ব্যবস্থার ক্যালেন্ডার অনুযায়ী কাস্ত্রোর ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়ার কথা। কিন্তু গত সেপ্টেম্বরে হ্যারিকেন আঘাত হানায় তা পিছিয়ে যায়।

কিউবার প্রেসিডেন্ট ৩১ সদস্যের কাউন্সিল অফ স্ট্রেট গঠন করে এবং এর প্রধান হিসেবে থাকবেন দেশটির প্রেসিডেন্ট। কাউন্সিল অফ স্ট্রেটকে প্রথমে দেশটির ৬শ সদস্যের ন্যাশনাল এসেম্বলির সদস্য নির্বাচন করতে হবে। আগামি ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ সেশনে আইন প্রণেতাদের ভোটে ১৯ এপ্রিল কাউন্সিল অফ স্ট্রেট গঠনের তারিখ নির্ধারণ করা হয়। নতুন ন্যাশনাল এসেম্বলি নির্বাচনের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

রাউল কাস্ত্রো দুই বছরের জন্য অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতোমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে, তিনি এই পদে আর থাকবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আগামি এপ্রিলে পদত্যাগ করবেন

আপডেট সময় ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭