ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

জেরুজালেম সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাবে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, জেরুজালেম ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মস্কো সর্বোচ্চ চেষ্টা চালাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম ইস্যুতে মিশরের তোলা একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ার একদিন পর গতকাল মঙ্গলবার লাভরভ এ কথা বলেছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল সাথের সঙ্গে বৈঠকে লাভরভ আরো বলেন, ‘কোনো সন্দেহে নেই যে, জেরুজালেমকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে মস্কো সতর্ক রয়েছে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোন আলাপে মস্কোর অবস্থান পরিষ্কার হয়ে উঠেছে।’ মার্কিন ভেটো প্রসঙ্গে লাভরভ বলেন, এটা দুঃখজনক ঘটনা এবং সারা বিশ্বের সঙ্গে মার্কিন দৃষ্টিভঙ্গির সাংঘর্ষিক অবস্থান ফুটে উঠেছে। তিনি তার ভাষায় বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর জন্য মস্কো চেষ্টা শুরু করবে।

গত ৬ ডিসেম্বর পবিত্র জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার বিষয়টি বাতিলের দাবি জানিয়ে ফিলিস্তিন ও মিশরের যৌথ প্রচেষ্টায় একটি প্রস্তাব তৈরি করা হয় এবং সোমবার তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি। নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভেটো দেয়ার পরপরই ফিলিস্তিন সরকার মার্কিন এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেরুজালেম সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাবে রাশিয়া

আপডেট সময় ০৯:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭