ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিন: আমেরিকাকে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে বেআইনি ঘোষণা করে এসব সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের পরাজয় এবং দেশটির বেশিরভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসার কথা উল্লেখ করে বলেন, সিরিয়ায় এখনো নিজের সেনা উপস্থিতি ধরে রাখার জন্য আমেরিকা যে অজুহাত তুলে ধরছে তা গ্রহণযোগ্য নয়।

যাখারোভা আরো বলেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা মেনে নেয়া যায় না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দায়েশকে এখনো পুরোপুরি পরাজিত করার যায়নি- এই অজুহাত তুলে সেনা উপস্থিতি ধরে রাখতে চায় ওয়াশিংটন।

জাতিসংঘের ম্যান্ডেট কিংবা সিরিয়া সরকারের অনুমোদন ছাড়া ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা। মার্কিন বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও বেশিরভাগ ক্ষেত্রে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়।

এ ছাড়া, মার্কিন বাহিনী বহুবার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়ে পরে দাবি করেছে, তারা দায়েশ সন্ত্রাসী ভেবে ভুল করে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিন: আমেরিকাকে রাশিয়া

আপডেট সময় ১২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭