ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমের ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল থাকবে: ইইউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলে রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তাতে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন প্রত্যাশা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ২০ বছর পর ব্রাসেলসে গিয়ে বক্তব্য দেয়ার সময় এ ধরনের মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম ব্রাসেলস সফর। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি সাফ জানিয়ে দিয়েছেন, জেরুজালেমের ব্যাপারে তাদের আগের সিদ্ধান্তই বহাল থাকবে।

গত ৬ ডিসেম্বর পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে সেখানে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকেই বিশ্বজুড়ে ট্রাম্পের নিন্দার ঝড় বইছে। ব্যাপক বিক্ষোভ চালিয়েছে ফিলিস্তিনিরা। বিক্ষোভ ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েন করেছে ইসরায়েল।

নেতানিয়াহু ব্রাসেলসে পৌঁছানোর পর ট্রাম্পের প্রশংসা করেন। তিনি জানান, তিন হাজার বছর ধরে ইহুদিদের রাজধানী জেরুজালেম। গুরুত্ব অনুধাবন করে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেও মনে করেন তিনি। তিনি আরও জানান, আমার বিশ্বাস সব অথবা বেশিরভাগ ইউরোপীয় দেশ তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে এবং জেরুজালেমকে ইসরায়েলে রাজধানী হিসেবে মেনে নেবে। নিরাপত্তা এবং শান্তির জন্য সবাই আমাদের সঙ্গে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়র পাশাপাশি দেশটির দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার বিশ্বাস এর পর অন্যরাও তার পথে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমের ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল থাকবে: ইইউ

আপডেট সময় ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭