ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী

সিরিয়ায় রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ পুতিনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে রুশ বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার সিরিয়ায় রুশ ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। খবর আল জাজিরা ও আরটি নিউজের। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার সকালে সিরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের লাটাকিয়ায় অবস্থিত খেমিমিম বিমান ঘাঁটি পরিদর্শনে যান ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংবাদ সংস্থা নভোস্তি জানায়, পুতিন বলেছেন, সাধারণভাবে সন্ত্রাসীদের সম্পূর্ণ উৎখাতের মাধ্যমে এই অঞ্চলে যুদ্ধের কাজ সমাপ্ত হয়েছে। খেমিমিম সামরিক কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে সিরিয়ার স্থায়ী ঘাঁটি থেকে রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছি।’

পুতিন আরো বলেছেন, গত দুই বছর ধরে এই স্থান থেকে রুশ ও সিরিয়ার সেনারা যুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করেছে। পুতিন তার এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, সিরিয়ায় থাকা নির্দিষ্ট সংখ্যক রুশ সেনাদের রাশিয়া ফিরিয়ে নেয়া উচিত। তবে তিনি সতর্ক করে বলেন, আবার যদি সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাহলে অবশ্যই রুশ সেনারা পুনরায় হামলা চালাবে। আর এই হামলা হবে ভয়াবহ- যা পূর্বে সন্ত্রাসীরা কখনো দেখেনি।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকে যোগ দিতে রওয়ানা হয়ে সিরিয়ায় যাত্রাবিরতি দেন ভ্লাদিমির পুতিন। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সক্রিয় সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন, ইসলামিক স্টেট (আইএস), আল নুসরা ফ্রন্ট ও অন্যান্য সন্ত্রাসীদের নির্মূলে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে কাজ করছে রুশ বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

সিরিয়ায় রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ পুতিনের

আপডেট সময় ১১:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭