ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক আদালতে বিষপান করলেন যুদ্ধাপরাধী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে এক অভিযুক্ত যুদ্ধাপরাধী বিষ খেয়েছেন বলার পর আপিল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। খবর বিবিসির।

যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের কাঠগড়ায় সাবেক যে ছয়জন বসনিয়ার ক্রোয়াট রাজনৈতিক ও সামরিক নেতাকে তোলা হয়েছে তাদের একজন এই অভিযুক্ত স্লোবোদান প্রালিয়াক।

পূর্ব মোস্তারে অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার কারাদণ্ড বহাল রাখার ঘোষণা শোনার পর প্রালিয়াক বিচারককে বলেন, ‘আমি বিষ খেয়েছি।’ সাবেক যুগোস্লাবিয়ার যুদ্ধাপরাধ মামলায় চূড়ান্ত আপিলের শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছিল এই ছয়জন অভিযুক্তকে।

‘গ্লাসটা সরাবেন না’

প্রালিয়াক উঠে দাঁড়ান এবং মুখের কাছে হাত তোলেন, মাথাটা পেছনদিকে এমনভাবে হেলান যাতে মনে হয় তিনি গ্লাস থেকে তরল কিছু পান করছেন। বিচারকমণ্ডলীর সভাপতি সঙ্গে সঙ্গে আদালতের কার্যক্রম স্থগিত করে দেন এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়।

বিচারক বলেন, ‘ঠিক আছে, আমরা স্থগিত…আমরা স্থগিত…। দয়া করে পর্দা টেনে দিন। যে গ্লাস থেকে তিনি কিছু একটা পান করলেন সেটা কেউ সরাবেন না।’ পর্দা টেনে দেয়ার আগে আদালত কক্ষে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলে জানান দ্য হেগে বিবিসির সংবাদদাতা অ্যানা হলিগান।

প্রালিয়াকের আইনজীবী, নাতাশা ফ্যাভু-ইভানোভিচকে উদ্ধৃত করে রয়টার্স বার্তা সংস্থা জানায়, ‘আমার মক্কেল বলেছে আজ সকালে সে বিষপান করেছে।’ কোন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বসনিয় ক্রোয়াট প্রতিরক্ষা বাহিনীর প্রথম সারির সৈন্যদের সাবেক অধিনায়ক প্রালিয়াককে মানবতার বিরুদ্ধে অপরাধে কারাদণ্ড দেয়া হয়।

জাতিসংঘ যুদ্ধাপরাধ মামলার রায়ে বলা হয় ১৯৯৩ সালের গ্রীষ্মে সৈন্যরা প্রোজোর এলাকায় মুসলমানদের যখন ব্যাপক ধরপাকড় করছিল, তখন খবর পেয়েও তিনি তা বন্ধ করার জন্য কোন উদ্যোগ নিতে ব্যর্থ হন। মুসলিমদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে এবং পূর্ব মোস্তারে মসজিদ ও আন্তর্জাতিক সংস্থার সদস্যদের ওপর হামলা চালানোর পরিকল্পনার খবর জানার পরেও তিনি কোনোরকম ব্যবস্থা নেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক আদালতে বিষপান করলেন যুদ্ধাপরাধী

আপডেট সময় ১২:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭